× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০১:২২ এএম

ঠাকুরগাঁও-৩ আসন

বড় ব্যবধানে জাহিদুর রহমানের জয়, জামানত হারালেন ৭ প্রার্থী

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০১:২২ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন (পীরগঞ্জ ও রানীশংকৈল) থেকে বড় জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী জাহিদুর রহমান।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩,৬৪,১২৯ জন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ১,৩২,৭৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মাস্টার পেয়েছেন ৯১,৯৩৪ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছেন ইসরাত ফারজানা, ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।

নির্বাচনে তৃতীয় অবস্থানে রয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ। লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ২৭,১৩৩ ভোট। তবে ভোটের বিশাল ব্যবধানের কারণে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বীর বাইরে থাকা বাকি সাতজন প্রার্থীই তাঁদের জামানত হারিয়েছেন।

জামানত হারানো প্রার্থীদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ ইসলামী আন্দোলনের আল আমিন (হাতপাখা) ১২৯৫ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী (কাস্তে) ১৫৪৮ ভোট, গণ অধিকার পরিষদের (জিওপি) মামুনুর রশিদ মামুন (ট্রাক) ৫২৫ ভোট এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজিপি) কমলাকান্ত রায় (রকেট) ৬৮০ ভোট।

এ ছাড়া জামানত হারিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী (একতারা) ৫০৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী (ফুটবল) ২৭৯ ভোট এবং বাংলাদেশ মুসলিম লীগের খলিলুর রহমান (হারিকেন) ১১৩ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা নিয়ে গঠিত এই আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!