× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৪:৫০ পিএম

ঠাকুরগাঁওয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৪:৫০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের একটি পুকুরের পানিতে পড়ে রুবান (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবান রায়পুর গ্রামের মো. নাজমুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলতে খেলতে একপর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সন্তানের মৃত্যুতে হাসপাতালে পিতা মো. নাজমুল ইসলামের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!