× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৬:২৪ পিএম

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫২ পরিবার পেল টিন ও নগদ সহায়তা

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৬:২৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা করা হয়েছে।

সোমবার (৪ মে) বিকেলে উপজেলা পরিষদে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব টিন ও নগদ অর্থ সহায়তা করা হয়। এ সময় ৫২টি পরিবারকে ১ বান্ডিল করে টিন ও ৩,০০০ টাকার চেক প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক, জেলা বিএনপির সহসভাপতি আবু হায়াত নুরুন্নবী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. টি. এম. মাহাবুব রহমান, জেলা বিএনপির সদস্য তোফায়েল আহমেদ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী দলের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল কাদের, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় ডা. আব্দুস সালাম বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

Link copied!