× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৬:৩৯ এএম

লাচ্ছি নদীর পাড়ে মিলল পুরোনো রিভলবার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৬:৩৯ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পীরগঞ্জের লাচ্ছি নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পুরোনো রিভলবার উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভেলাতৈড় এলাকায় লাচ্ছি নদীর পাড় থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের ভেলাতৈড় এলাকায় লাচ্ছি ব্রিজের পাশে পলিথিনে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধার করে। তবে উদ্ধার করা অস্ত্রটিতে কোনো গুলি পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ব্রিজের পাশ থেকে পলিথিনে মোড়ানো একটি পুরোনো রিভলবার উদ্ধার করা হয়েছে। এটি সেখানে কীভাবে এলো বা কার, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হচ্ছে। অস্ত্রটির উৎস ও মালিকানা শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!