× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৩:২৭ পিএম

ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৩:২৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

শিশু রামিসা, লামিয়া ও আছিয়াসহ দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ, হত্যা এবং নির্যাতনের ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ।

রোববার (২৪ মে) সকালে ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁও জেলা শাখা, সম্মিলিত নারী সমাজ, জেলা সিএসওসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দেশে দিন দিন নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত বিচার ও কঠোর শাস্তির অভাবে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

বক্তারা শিশু রামিসা হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একইসঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, নারী ও শিশুদের জন্য নিরাপদ সমাজ গঠনে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগেরও দাবি জানান তারা।

নারী ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সব ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মানববন্ধন কর্মসূচির শেষ করা হয়।

Link copied!