× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০২:১২ পিএম

ছাত্রীকে ধর্ষণ, আদালতে তোলার সময় শিক্ষককে গণধোলাই

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০২:১২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার স্কুল শিক্ষক মোজাম্মেল হক মানিককে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ রোববার (৯ মার্চ ) সকালে অভিযুক্ত শিক্ষককে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, আদালতে তোলার সময় ধর্ষণের দায়ে অভিযুক্ত আসামি মানিককে দেখেই উৎসুত জনতা গণধোলাই দেয়। পরে অতিরিক্ত পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

অন্যদিকে, অভিযুক্ত ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে ছাত্রজনতার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় তারা বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিক্ষোভ করেন।

তাদের শান্ত করতে জেলা প্রশাসক ইশরাত ফারজানা শিক্ষার্থীদের আশস্ত করে জানান, কোনোভাবেই যেন অপরাধী আইনের ফাঁক দিয়ে বের না হতে পারে তা নিশ্চিত করা হবে। প্রমাণিত হলে অবশ্যই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে ঘটনার দিন রাতেই সদরের ভুল্লী থানায় শিক্ষক মোজাম্মেল হক মানিকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

আরবি/জেডআর

Link copied!