× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ০৫:৪৮ পিএম

ঠাকুরগাঁও সীমান্তে ২৩ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ০৫:৪৮ পিএম

ঠাকুরগাঁও সীমান্তে ২৩ জনকে পুশ-ইন। ছবি- সংগৃহীত

ঠাকুরগাঁও সীমান্তে ২৩ জনকে পুশ-ইন। ছবি- সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর চাপসা সীমান্ত দিয়ে ভারত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ২৩ জন বাংলাদেশিকে পুশ ইন করলো বিএসএফ।

শনিবার (১৩ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) জানায়, ভারতের পশ্চিমবঙ্গের দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার কয়লাডাঙ্গী বিএসএফ ক্যাম্প থেকে ভোররাতে ৪ জন পুরুষ, ১২ জন নারী ও ৭ জন শিশুকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়। পরে সীমান্তে দায়িত্বরত চাপসা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে।

বর্তমানে আটককৃতরা দিনাজপুর-৪২ বিজিবি ব্যাটালিয়নের হেফাজতে রয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে এ বিষয়ে জানতে চাইলে ৪২ ব্যাটালিয়নের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, পুশ-ইন হলো আন্তর্জাতিক আইনের পরিপন্থী একটি প্রক্রিয়া, যেখানে অন্য দেশের নাগরিকদের জোরপূর্বক সীমান্ত অতিক্রম করিয়ে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়। এমন ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
 

Link copied!