× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জুবায়ের দুখু

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:০৮ পিএম

হাদি আপনি আমার ভাই

জুবায়ের দুখু

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:০৮ পিএম

শরিফ ওসমান বিন হাদি। ছবি- সংগৃহীত

শরিফ ওসমান বিন হাদি। ছবি- সংগৃহীত

হাদি, আপনি আমার ভাই
হাদি, আপনি মরেন নাই
কাল যাব শাহবাগে
কাল যাব টিএসসিতে
পাবো না কি আর— ডাকতেছেন আপনি
ইনকিলাব মঞ্চে, বিপ্লবী গঞ্জে।

হাদি, দুনিয়া ছারখার হইয়া যায়
যায় পুড়ে মন—আর কতক্ষণ
হাদি, কন তো কে আছে আপনার মতো?
আপনিই তো দেশ
পাতায় ঘেরা রমনার আবেশ।

শাহবাগ, টিএসসি ঘুরে ঘুরে শুনছি
নব্বইয়ে ওরা যেমন শুনতো
সঞ্জীবের গান—মান, অভিমান।

হাদি, আপনি এবার গান তো
ওমর সুরে—যে সুর যায় কালান্তরে
বহুদূরে, লোরকার মতো লোকান্তরে।

হাদি, এই কবিতা পড়ে যান প্লিজ
আমার বিপ্লবী বন্ধু, পড়ে যান প্লিজ।

একটা কবিতা লেখতেছি আপনার জন্য
কোন লাইনে কোন উপমা দিব
ভাবতেছি আর গলির মানুষগুলারে কই—
ও ভাই, হাদি না কি মারা গেছে?

হাদি, একটু মুখ ফিরা তাকান
আর গান—আধ্যাত্মিক গান
এই শীতে বুক থেকে ছুঁড়ে ফেলেন
মিথ্যা শাসকের চোখ।

হাদি, এইসব ভাঙতে হবে
ওঠেন তো, বাল
এই নাইস সমাজে ঢুকাইয়া দেই
বিপ্লব করে বেঁচে থাকার বয়ান।

Link copied!