× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৫:২০ পিএম

দাবি পূরণে অনিচ্ছা, জবির প্রশাসনিক ভবন অবরুদ্ধ

জবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৫:২০ পিএম

ছবি, রূপালী বাংলাদেশ

ছবি, রূপালী বাংলাদেশ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ দফা দাবি পূরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিচ্ছা ও মন্ত্রণালয় বরাবর কোনো চাওয়া না জানানোয় প্রশাসনিক ভবন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সভা শেষ করে এসে শিক্ষার্থীরা এসব অভিযোগ করেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুটের বাস আটকে রাখেন।

৫ দফা আন্দোলনের সংগঠক রাকিব ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চায় না যে অস্থায়ী আবাসন হোক। যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চায় না দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে যাক, সেই প্রশাসন আমরা চাই না।’

তিনি বলেন, ‘এমন চাটুকার ভিসি, চাটুকার ভিসি ভবন আমাদের লাগবে না। এখন থেকে ভিসি ভবন তালাবদ্ধ থাকবে।’

এক প্রশ্নের জবাবে রাকিব বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন বিগত সময়ে মন্ত্রণালয়ের কাছে কিছুই চায়নি। মন্ত্রণালয় আমাদের জানিয়েছে যদি বিশ্ববিদ্যালয় থেকে এমন কিছু দাবি করতো আমরা সেটা দিতাম। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে তো কোনো কিছুই চাওয়া হয়নি। অথচ আমাদের ভিসি স্যার বলে আসছেন তারা নাকি অস্থায়ী আবাসন ও সেনাবাহিনীর হাতে কাজ দিতে কাজ করে যাচ্ছে। এই প্রশাসন জগন্নাথের জন্য লজ্জার।’

আন্দোলনকারী এক শিক্ষার্থী সোহান বলেন, ‘এত দিন আমাদের আইওয়াশ করেছে। এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু দাবিই করেনি। আমরা এখনই লিখিতভাবে আমাদের দাবি গুলো পূরণের ব্যাপারে জানতে চাই।’

এর আগে ১১ নভেম্বর ৫ দফা দাবিতে সচিবালয় ঘেরাও করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরবি/এস

Link copied!