× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০১:৩৯ পিএম

পল্টনে রাস্তায় পড়ে থাকা ব্যক্তির ঢামেকে মৃত্যু

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০১:৩৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বায়তুল মোকাররম মসজিদের পূর্ব পাশের ফুটপাত থেকে নির্মল (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুর রহমান জানান, সকালের দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করি। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। ওই ব্যক্তি তিন থেকে চার দিন ধরে বায়তুল মোকাররমের আশপাশেই ঘোরাফেরা করতেন। তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমাদের ধারণা, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহতের বাসা ঢাকা জেলার নবাবগঞ্জের নেয়াত্তা এলাকায়। তিনি হিরালালের সন্তান।

রূপালী বাংলাদেশ

Link copied!