× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০১:১০ পিএম

পূর্বাচল সড়কের আবর্জনা অপসারণ করছে সিটি করপোরেশন—বিএনপি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০১:১০ পিএম

পূর্বাচল সড়কের আবর্জনা অপসারণ করছে সিটি করপোরেশন। ছবি : সংগৃহীত

পূর্বাচল সড়কের আবর্জনা অপসারণ করছে সিটি করপোরেশন। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে অনুষ্ঠিত জনসমাবেশে সৃষ্ট বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশন ও মহানগর উত্তর বিএনপি। সকাল থেকেই তারা একযোগে সড়কসহ সংলগ্ন এলাকা পরিচ্ছন্ন করার কাজ করছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই উত্তরা, গুলশান, বনানীসহ আশপাশের এলাকার সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা পরিচ্ছন্ন করার কাজ শুরু করেন। তাদের পাশাপাশি এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন বিএনপির স্বেচ্ছাসেবক ও দলীয় নেতাকর্মীরা। তারা একসঙ্গে সড়ক, ফুটপাত ও পার্শ্ববর্তী এলাকা থেকে আবর্জনা সরাচ্ছেন। 

সড়কের দুই পাশে এবং ফুটপাতের যত্রতত্র খাবারের প্যাকেট, ব্যানার ও লিফলেট দেখা গেছে। এ ছাড়া সড়ক বিভাজনের ওপর ফেস্টুন এবং সংলগ্ন লেক ও রেললাইনে আবর্জনা ছড়িয়ে ছিল। এসব অপসারণের জন্য অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন।

বিএনপি নেতারা জানান, প্রতিদিনই সিটি করপোরেশনের কর্মীরা সড়ক ও ফুটপাত পরিষ্কার করেন। তবে গতকালের আয়োজনের কারণে আজ অতিরিক্ত কর্মী আনা হয়েছে। তারা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে সড়ক সম্পূর্ণভাবে পরিষ্কার করা সম্ভব হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। দলীয় নেতারা জানিয়েছেন, সংবর্ধনার পরে এই বর্জ্য অপসারণ কার্যক্রম নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষারও অংশ।

বিএনপি নেতারা বলেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ কর্মসূচির পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও নগর পরিচ্ছন্নতা রক্ষায় বিএনপি সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।

Link copied!