ঢাকার গুলিস্তান জিরো পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আটতলা ভবনের ছাদে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তর সূত্র জানায়, দেড় ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, শুক্রবার (২৬ ডিসেম্বর) ৫টা ২৮ মিনিটে সেখানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৫টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকতার বলেন, ‘বিকেল ৫টা ২৮ মিনেট আগুন লাগার খবর পাই। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট সেখানে রওনা দেয়। গুরুতর হওয়ায় আরও দুটি ইউনিট সেখানে পাঠানো হয়। পরে আরও ২টি ইউনিট। মোট ৯ ইউনিট আগুন নেভাতে কাজ করে।’
রোজিনা আকতার আরও বলেন, বাণিজ্যিক ভবনটির আটতলার ছাদের ওপর গোডাউন রয়েছে। সেখানে আগুন লাগে। তবে তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন