রাজধানীতে প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচির কারণে যানজট ও সড়ক ভোগান্তি দেখা দেয়। বিভিন্ন সভা, সমাবেশ ও আনুষ্ঠানিক আয়োজনের প্রভাব পড়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। তাই বের হওয়ার আগে আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়া জরুরি।
শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো—
বিএনপির কর্মসূচি
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির করব জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর এনআইডি রেজিস্ট্রেশন করতে নির্বাচন কমিশনে যাবেন তিনি। তারপর জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পুঙ্গ হাসপাতালে যাবেন তারেক রহমান।
নাগরিক ঐক্যের কর্মসূচি
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে কথা বলবেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন