ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবিতে শাহবাগে আন্দোলন চলমান। সেই বিক্ষোভ সমাবেশের পাশ থেকে পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শাহবাগ থানা সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, কিছু আন্দোলনকারী একজনকে থানায় এনেছে। তার কাছে অস্ত্রসদৃশ কিছু একটা রয়েছে। তবে আটক ব্যক্তির পরিচয় ও তার সঙ্গে অবরোধ কর্মসূচি বিষয়ে কোনো সম্পৃক্ততা রয়েছে কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
তবে পরে যাচাই করে পুলিশ জানায়, শাহবাগে হাদি হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলন থেকে পিস্তলসহ একজনকে আটক করা হয়। এটা খেলনা পিস্তল ছিল এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন