× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৮:৪৬ এএম

বছরের প্রথম দিনেও ঢাকার বাতাস ‌‘খুব অস্বাস্থ্যকর’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৮:৪৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সারা দেশে বইছে শৈত্যপ্রবাহ। বেশ কয়েকদিন থেকেই তীব্র শীতে জবুথবু রাজধানীবাসী। তীব্র শীতের কারণে কুয়াশা শিশির হয়ে ঝরে পড়ায় দূষণের মাত্রা কিছুটা কমেছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ৭টা ৩৩ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৭২ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

এদিকে একই সময়ে ৪২২ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর শহর। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ২৯৩। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা, চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা যার স্কোর ১৯৫ এবং পঞ্চম অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় প্রদেশ, যার স্কোর ১৮৫।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Link copied!