× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৮:৪২ এএম

হাড় কাঁপানো শীতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৮:৪২ এএম

বায়ুদূষণে শীর্ষে ঢাকা। ছবি : সংগৃহীত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা। ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই এই সংকটে রয়েছে মেগাসিটি ঢাকা। কয়েক দিন আগে রাজধানীর বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও সম্প্রতি আবারও দূষণের মাত্রা বেড়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৭৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। এই বায়ুমানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়।

একই সময়ে ২১৩ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। এই স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ বায়ুমানের নির্দেশক।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা গ্রিসের এথেন্স শহরের একিউআই স্কোর ১৯৬। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি, যার স্কোর ১৭৫। আর ১৭৩ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর লাহোর।

একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো বায়ুমান হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি, ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর হলে বায়ুমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়। অন্যদের ক্ষেত্রেও বাইরে দীর্ঘ সময় অবস্থান সীমিত রাখতে বলা হয়। ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Link copied!