রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে হামলা-ভাঙচুরের অভিযোগে ২৬ জনকে আটক করা হয়েছে।
পুলিশের দাবি, ভাঙচুর করা ব্যক্তিরা মোবাইল ব্যবসায়ী।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিটিআরসি ভবনে ইট-টকেল ছুড়ে ভবনে ভাঙচুর চালানো হয়।
আটকরা হলেন—সাব্বির, শাহিন, রিফাত, মঈন, অনিক, তারেক, হানিফ, রাব্বি, সোহানুল, দীপক হাজরা, তারেক আজিজ, সাজ্জাদ, শিপন, সিয়াম, ওনেস ইমরান, মনির, হারিস, মতিউর, রাজন শেখ, আবু সাদিক, মামুন, মজিবর, সালাউদ্দিন, রাকিব, আমিনুল ইসলাম ও আহমেদ সবুজ।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বাইরে থেকে আসা কিছু মোবাইল ব্যবসায়ী আন্দোলন করে বিটিআরসি ভবন ভাঙচুর করেছে। এ সময় বিটিআরসির গাড়ি ভাঙচুর করা হয়। হামলার সময় আমরা ও সেনাবাহিনী মিলে ২৬ জনকে গ্রেপ্তার করেছি। তবে এদের যাচাই-বাছাই শেষে প্রকৃত জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন