× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৪:৪২ পিএম

আবারও শাহবাগ অবরোধ করল ইনকিলাব মঞ্চ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৪:৪২ পিএম

শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। ​​ছবি: সংগৃহীত

শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। ​​ছবি: সংগৃহীত

তৃতীয়বারের মতো ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এর ফলে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। 

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন।

এ সময় ‘এ লড়াইয়ে জিতবে কারা, হাদির সৈনিকেরা’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’সহ নানা স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, আপনাদের সঙ্গে যদি কেউ বৈঠক করতে আসে, আপনারা অবশ্যই বৈঠক করবেন। কিন্তু সেই বৈঠক হতে হবে ওপেন। কোনো সিক্রেট বৈঠক নাই। দিল্লির সঙ্গে আমাদের কোনো গোপন বৈঠক চলবে না। 

তিনি বলেন, ‘বাংলাদেশের তিন পাশ থেকে ভারতীয় আধিপত্যবাদ, যার কারণে আমরা ভারতীয় আধিপত্যের বিপক্ষে কথা বলি। এখন যদি আমেরিকা বাংলাদেশে আধিপত্যবাদ খাটাইতে চায়, আমরা কি আমেরিকার বিরুদ্ধে কথা বলব না? আমরা কি কারো কাছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিয়ে দিব? না, দিব না। আমাদের এই লড়াইটা কেবলমাত্র শুরু।’

আবদুল্লাহ আল জাবের বলেন, ‘ওসমান হাদি হচ্ছে আমাদের এই লড়াইয়ের পথটা দেখিয়ে গেছেন। এখন আমাদের সেই অনুযায়ী সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের কথা একটাই, বাংলাদেশের সকল ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এই লড়াইটা করবো, ইনশাআল্লাহ।’ 

রূপালী বাংলাদেশ

Link copied!