রাজধানীতে নিত্যপ্রয়োজনে প্রতিদিনই মানুষকে বিভিন্ন মার্কেট ও শপিংমলে যেতে হয়। তবে আগেভাগে খোঁজ না নিয়ে বের হলে অনেক সময় গিয়ে দেখা যায় মার্কেট বা দোকানপাট বন্ধ। এতে যেমন কাজ ব্যাহত হয়, তেমনি সময় ও মানসিক চাপও বাড়ে।
এই ভোগান্তি এড়াতে রোববার (৪ জানুয়ারি) রাজধানীর কোন কোন মার্কেট ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে—সে বিষয়ে আগেই জেনে নেওয়া যেতে পারে।
যেসব মার্কেট বন্ধ থাকবে
বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপারমার্কেট, ডিসিসি মার্কেট (গুলশান-১ ও গুলশান-২), গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপারমার্কেট, রামপুরা সুপারমার্কেট, মালিবাগ সুপারমার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশাররফ শপিং কমপ্লেক্স ও মিতালি অ্যান্ড ফ্রেন্ডস সুপারমার্কেট।
যেসব এলাকায় দোকানপাট বন্ধ থাকবে
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এলাকা, নাখালপাড়া, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

-20251217065059.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন