× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ১২:২২ পিএম

রাজধানীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ১২:২২ পিএম

মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা ও নগদ চার লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকানের মালিক।

সোমবার (৫ জানুয়ারি) ভোরের দিকে এই দুর্ধর্ষ চুরির এই ঘটনা ঘটে।

দোকানের মালিক মাসুদ রানা বলেন, রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। সোমবার সকাল ১০টায় দোকান খোলার সময় দেখি দোকানের কেচি গেটের তালা ও সাঁটারের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি আমার দোকান ভাঙচুর করা। সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা। এখানে আমার ৫০ ভরি নিজের স্বর্ণ ও বন্ধকি ২০ ভরি স্বর্ণ রাখা ছিল। এ ছাড়া ৬০০ ভরি রুপা, নগদ চার লাখ টাকা ও স্বর্ণ কেনার রশিদও চুরি করে নিয়ে গেছে। ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ ও ৬শ ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা বলে দাবি করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান জানান, চুরির বিষয়টি জানতে পেরেছি। এরইমধ্যে ঘটনাস্থলে গিয়ে আমাদের পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

এদিকে, সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ২১ মিনিটের দিকে একদল চোর চক্রের সদস্যরা ভেতরে ঢুকে গ্লাস ভেঙে সিন্দুকসহ বের হয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে। এরপর একটি পিকআপে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!