× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ১১:৩৫ এএম

নিখোঁজ এনসিপির ওয়াসিম মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে উদ্ধার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ১১:৩৫ এএম

মো. ওয়াসিম আহমেদ মুকছান। ছবি : সংগৃহীত

মো. ওয়াসিম আহমেদ মুকছান। ছবি : সংগৃহীত

রাজধানীর কদমতলী এলাকায় ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য’ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগের তিন দিন পর মো. ওয়াসিম আহমেদ মুকছানের (৪০) সন্ধান পেয়েছে পুলিশ। তবে কোনো বাহিনী নয়, বরং মাদকাসক্তির কারণে পরিবারের সদস্যরাই তাকে গোপনে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করেছিলেন বলে দাবি করেছিলেন। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন সদস্য বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার কদমতলী থানাধীন মেরাজনগর এলাকার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

শনিবার (৪ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে কদমতলীর রাজাবাড়ী আলী বহর এলাকার বাসা থেকে পাঁচ-ছয়জন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ওয়াসিমকে তুলে নিয়ে যান বলে অভিযোগ করেন তার স্ত্রী শারমিন আক্তার টুম্পা। ওই দিনই তিনি কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক

সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জিডির পর কদমতলী থানা পুলিশ তদন্ত শুরু করে এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে।

পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে, নিখোঁজ ওয়াসিম কোনো বাহিনীর হাতে নয়, বরং একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে অবস্থান করছেন।

তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, ওয়াসিম ও তার স্ত্রী পরিবার থেকে আলাদা একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ওয়াসিমের দীর্ঘদিনের মাদকাসক্তির কারণে তার পরিবার অতিষ্ঠ ছিল। ফলে পরিবারের সম্মতিক্রমে তার ছোট ভাই রাকিব স্ত্রীকে না জানিয়েই ভোরে তাকে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করান। ভোরবেলা মাদকাসক্ত রোগীদের নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়া তুলনামূলক সহজ হওয়ায় এ সময়টিই বেছে নেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দেওয়ার কোনো সত্যতা পুলিশ পায়নি।

উদ্ধারের পর মঙ্গলবার বিকেলে ওয়াসিমকে তার স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে এবং পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিতে স্ত্রী শারমিন আক্তার টুম্পার কাছে হস্তান্তর করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!