× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৭:৩৫ পিএম

৭ বছর পর ফের উন্মুক্ত শহীদ আনোয়ারা উদ্যান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৭:৩৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষের থেকে রাজধানীর ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যান বুঝে পেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এখন থেকে পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

উদ্যানটির হস্তান্তর উপলক্ষে শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মোহাম্মদ এজাজ বলেন, 'আজ থেকে ফার্মগেটের আনোয়ারা উদ্যান সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। দীর্ঘদিন বন্ধ থাকা এই পার্কটি আবার নগরবাসী নির্বিঘ্নে ব্যবহার করতে পারবে।'

তিনি আরও বলেন, 'উন্নয়ন কার্যক্রমের কারণে অনেক সময় পার্ক ও জলাধার সাময়িক ব্যবহৃত হলেও তা পুনরুদ্ধার করা সহজ নয়। তথাপি নগরবাসীর স্বার্থে এসব স্থান আবার সকলের জন্য উন্মুক্ত করা হচ্ছে। এই উদ্যানের চারপাশ দিয়ে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। খুব দ্রুতই কাজ শুরু করব। অন্তত যেন রাত ১০টা পর্যন্ত মাঠটি খোলা রাখা যায়, সে বিষয়ে বসে সিদ্ধান্ত নেব।'

এজাজ বলেন, 'শহরের যেসব পার্কে সর্বসাধারণের প্রবেশের ওপর বিভিন্নভাবে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেগুলো খুলে দেওয়া হচ্ছে এবং যেসব গণপরিসর দীর্ঘদিন পরিত্যক্ত ছিল, সেগুলোকে পরিষ্কার করে পুনরায় নগরবাসীর জন্য উন্মুক্ত করার কাজ চলছে।'

অনুষ্ঠানে ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, 'আনোয়ারা উদ্যান এলাকায় মেট্রোরেলের প্রকল্প কাজ শেষ হয়েছে। আগামী মাসের ১৫ তারিখের মধ্যে মাঠে যেসব স্থাপনা আছে সব সরিয়ে ফেলে পরিষ্কার করা হবে।'

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে মেট্রোরেল নির্মাণ কাজের কারণে ফার্মগেট-সংলগ্ন শহীদ আনোয়ারা উদ্যান জনগণের জন্য বন্ধ রাখা হয়েছিল। প্রায় ৭ বছর পর এটি পুনরায় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো।

রূপালী বাংলাদেশ

Link copied!