× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৯:০৫ এএম

দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৯:০৫ এএম

ছবি  : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের প্রভাবের মধ্যে আছে মেগাসিটি ঢাকা। প্রতিবছর শীতের সময় এই শহরে বায়ুদূষণ বাড়লেও এবার শীত শুরুর আগে থেকেই বাতাসে দূষণের পরিমাণ বেড়েছে।

রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তালিকায় বায়ুদূষণের শীর্ষে রয়েছে ঢাকা।

তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমানের স্কোর ২৩৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। গত শনিবার এই শহরের স্কোর ছিল ১৯৩।

দূষিত শহরের তালিকায় ভারতের দিল্লি ২৩০ স্কোর নিয়ে দ্বিতীয়, ভিয়েতনামের হেনোয় ২১৯ স্কোর নিয়ে তৃতীয় এবং চীনের চেংডু ২০১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। এই চার শহরের বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

তালিকার বাকি ছয়টি শহর ‘অস্বাস্থ্যকর’ বায়ুমানযুক্ত। এদের মধ্যে রয়েছে : ভিয়েতনামের হো চি মিন সিটি (১৮৭), মিয়ানমারের ইয়াঙ্গুন (১৮৩), ভারতের কলকাতা (১৮০), মিশরের কায়রো (১৭৭), সেনেগালের ডাকার (১৭৬) এবং চীনের চংচিং (১৭৪)।

আইকিউএ স্কোর অনুযায়ী, ০ থেকে ৫০ পর্যন্ত বায়ুমান ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়, অন্যদেরও বাড়ির বাইরে কার্যক্রম সীমিত রাখার পরামর্শ থাকে। ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Link copied!