× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৮:৫৪ এএম

রাজধানীতে আজ কোথায় কী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৮:৫৪ এএম

মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে অনেক সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি, তা জেনে নিন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

অর্থ উপদেষ্টার কর্মসূচি

সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সকাল ১১টা ১৫ মিনিটে একই স্থানে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হবে।

মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার কর্মসূচি

বিকেল ৩টায় বাংলাদেশ শিশু একাডেমিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারী প্রার্থীদের নিয়ে ‘সংসদ নির্বাচন ও গণভোট’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

বিএনপির কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও পৌরসভায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
বিকেল ৫টায় নির্বাচন কমিশন অফিসে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেবে।

সোনালী ব্যাংকের কর্মসূচি

দুপুর ১২টায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে (তৃতীয় তলা), মতিঝিল, ঢাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের বিভিন্ন অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কর্মসূচি

গ্যাস সংকটসহ বিভিন্ন দাবিতে সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

ডিএমপির প্রেস ব্রিফিং

ডিএমপি বিভিন্ন অপারেটরের ৫০ হাজারের বেশি সিম, মোবাইল ফোন ও বিপুল পরিমাণ ভিওআইপি গেটওয়ে সামগ্রী উদ্ধার করেছে; পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে দুপুর পৌনে ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন ডিএমপির ডিসি-সাইবার উত্তর হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।

সিআইডির মিডিয়া ব্রিফিং

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে নিখোঁজ ও অপহৃত শিশুদের দ্রুত উদ্ধার নিশ্চিত করতে 'মিসিং আর্জেন্ট নোটিফিকেশন (এমইউএন অ্যালার্ট)' জাতীয় জরুরি সতর্কতা ব্যবস্থা এবং টোল-ফ্রি হেল্পলাইন ১৩২১৯ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ উপলক্ষে সকাল ১০টা ৪০ মিনিটে সিআইডি সদর দপ্তরের কনফারেন্স সেন্টারে (১৩ তলা), মালিবাগ, ঢাকা-১২১৭-এ মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হবে।

বিডার কর্মসূচি

সকাল ৯টায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘নর্থইস্ট ইন্ডিয়ান ওশান রিজিওনাল ডায়ালগ’ অনুষ্ঠিত হবে। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

জুলাই গণহত্যাকে ফ্যাসিলিটেটকারী তথাকথিত ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে মামলা করতে সকাল ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মামলা দাখিলের পর দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

কালচারাল রিসার্চ সেন্টারের কর্মসূচি

বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে কালচারাল রিসার্চ সেন্টারের উদ্যোগে ‘নজরুল থেকে হাদী: আজাদির লড়াই’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান। সভাপতিত্ব করবেন কালচারাল রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক এমদাদুল হক চৌধুরী।

সুজনের কর্মসূচি

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সকাল ১০টায় ঢাকার তোপখানায় সিরডাপ মিলনায়তনে ‘জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনি ইশতেহার’ শীর্ষক বিভাগীয় সংলাপের আয়োজন করেছে।

নাগরিক প্ল্যাটফর্মের সংলাপ

‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সংলাপ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। স্থান কার্নিভাল হল, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, ঢাকা।

সেমস বাংলাদেশের সংবাদ সম্মেলন

সকাল ১১টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের মেঘনা হলে সংবাদ সম্মেলন আয়োজন করেছে সেমস বাংলাদেশ। সংবাদ সম্মেলনে চার দিনব্যাপী ‘২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৬ (উইন্টার এডিশন)’ এবং ‘৮ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৬’ আয়োজনের বিস্তারিত তুলে ধরা হবে।

Link copied!