রাজধানীর শাহবাগ থানা জাতীয় জাদুঘরের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. তৌফিক আহমেদ বলেন, আমরা খবর পেয়ে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের ফুটপাতে অচেতন অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখি। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আশপাশের লোকের মুখে জানতে পারি, নিহত বৃদ্ধা ভবঘুরে প্রকৃতির। আমাদের ধারণা, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন