গত ২৪ ঘণ্টায় রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রাবাড়ী থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজতে থাকা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. ইফতি (২৬), মো. সোহেল (৪০), মো. ইফতি (২৩), সিনথিয়া ইসলাম (২২), মো. তাহের উদ্দিন (১৯), ফাহিম ইসলাম শুভ (৩১), মো. আতাউর রহমান (৩৩), মো. আতাউর রহমান (৩৩), মো. মানিক শিকদার (৪৮), মো. ফয়সাল জনি (৪৩), মো. সোহাগ (৩৫), মো. হেলাল হোসেন (৩৭), মো. মনির হোসেন (৩৬), মো. ফারুক (৪৫), মো. রাকিব (২৬), শামীম আহমেদ জয় (২৪), মো. রবিন (২৫), মো. জহিরুল ইসলাম (৩৫) ও মো. শাহীন (৩৫)।
এদিকে, বিভিন্ন অপরাধে জড়িত১৪ জনকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-আমির হোসেন (৪৮), মোহাম্মদ আব্দুল বাতেন (৪০), মো. রাজু (২৫), অপূর্ব চন্দ্র সরকার (২৫), মো. রুবেল হোসেন (৩০), মো. রাজু (৪৩), মো. জাহাঙ্গীর খরামী (৪৫), মো. সাজ্জাদ হোসেন (২৫), মো. রাসেল হোসেন (৩৪), মো. শামিম মল্লিক (২৮), মো. রাশেদ (২৪), মো. সিফাত (২৫), সুমন মোল্লা (৩৫) ও মামুন শেখ (২৩)।
এছাড়া, নিয়মিত মামলা, পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. হানিফ (৪১), মো. রাসেল (৩০), মো. হাসান আলী (১৯), মো. ইসমাইল হোসেন ওরফে সোহেল (২৫), মো. রিফাত (১৯), মো. বাকি ব্যাপারী (৫০), মো. রিয়াজ আলী (৩০), মো. ইসমাইল হোসেন (৩২), মো. শাহিন (৫০), মো. রাশেদ (৩২), মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ মিয়া (১৯), মো. জুয়েল (১৮), মো. শরীফ (২৮) ও রিদয় (২২)।
হাতিরঝিল থানা এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. রইচ উদ্দিন শেখ (৩২), মো. শামীম (২৬), মো. আনিছুর রহমান (৫২), মো. খোকন মিয়া (৪৫), ও তাহিরাত (২৩)।
এদিকে, বিভিন্ন অপরাধে অভিযুক্ত মো. খলিলকে (৪০) গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

-20251031160223-20251114184319-20251114202531-20251115172653-20251116163243-20251119151935-20251202184929-20251212132445-(1)-20-20260110163430.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন