× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ১১:৫৮ পিএম

বাংলাদেশে মানব নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ১১:৫৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আয়োজনে বাংলাদেশে বহুমাত্রিক ঝুঁকি মোকাবিলা ও টেকসই সহনশীলতা গড়ে তুলতে ‘হিউম্যান সিকিউরিটি ইন্টিগ্রেশন ফর বিল্ডিং রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ শীর্ষক একটি জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কর্মশালায় হিউম্যান সিকিউরিটি, রিস্ক ম্যানেজমেন্ট, এবং এমএনসিটি প্রোগ্রামের মেথডোলজি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সচিব এস. এম. শাকিল আখতার এবং সভাপতিত্ব করেন ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালি দয়ারাতনে।

ইউএনডিপি বাংলাদেশের সহকারী রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সার্দার এম আসাদুজ্জামান কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন এবং কর্মশালার উদ্দেশ্য ও কার্যক্রম উপস্থাপন করেন।

মূল প্রবন্ধ ‘হোয়াই হিউম্যান সিকিউরিটি? ফ্রেমিং দ্য চ্যালেঞ্জ অফ পলিসি-রিস্ক এনভায়রমেন্টস’ উপস্থাপন করেন ইউএনডিপি বাংলাদেশের ন্যাশনাল কনসালটেন্ট ড. রেজাউর রহমান।

ইউএনডিপির ইন্টারন্যাশনাল কনসালটেন্ট শাহরবানু তাজবাখশ মানব নিরাপত্তার বহুমাত্রিক ঝুঁকি কাঠামো ও পলিসি-রিস্ক ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করেন। এছাড়া প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ আব্দুল্লাহ খান মানব নিরাপত্তা প্রোগ্রামিংয়ের পদ্ধতি ও টুলস উপস্থাপন করেন।

সাধারণ আলোচনায় অংশগ্রহণকারীরা বাংলাদেশে মানব নিরাপত্তার প্রাসঙ্গিকতা, বিদ্যমান পরিকল্পনা প্রক্রিয়ার সঙ্গে মানব নিরাপত্তা পদ্ধতির সমন্বয় এবং তা মূলধারায় অন্তর্ভুক্ত করার কৌশল নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় অংশ নেন প্রোগ্রাম অ্যানালিস্ট মি. মো. হুমায়ুন কবির তালুকদার।

কর্মশালায় পরিকল্পনা, কৃষি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, উন্নয়ন সংস্থা, গবেষক ও নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!