ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মো. মোজাম্মেল হাওলাদার (৫৬) নামের এক হাজতি অসুস্থ হলে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (২১ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ে।
কারারক্ষী ফুয়াদ জানান, মো. মোজাম্মেল কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত মো. মোজাম্মেল কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নং ৫২৭২৫/২৫। তার বাবার নাম হাতেম আলী হাওলাদার। তবে কি মামলায় আটক ছিলেন এ বিষয়ে কিছু জানাতে পারিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদনের শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন