× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:০৪ পিএম

চিকিৎসার খরচ জোগাতে না পেরে ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:০৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের আটতলার বাথরুমের পাশের ফাঁকা জায়গা দিয়ে লাফিয়ে পড়ে মোছা. নাজমীন আক্তার (২০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের মা পারভীন জানান, গত দুই মাস আগে তার মেয়ে কিডনি রোগে আক্রান্ত হন। গত রোববার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল। নাজমীনের স্বামীর আর্থিক অবস্থা খুব একটা ভালো না হওয়ায় তার পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছিল না। রোববার সন্ধ্যার দিকে নাজমীন তার মাকে উদ্দেশ্য করে বলেন, ‘মা, তোমাদের আর কষ্ট দেব না, তোমরা আমার মেয়েটিকে দেখে রেখো।’ এর কিছুক্ষণ পরেই বাথরুমে যাওয়ার কথা বলে সে আটতলার বাথরুমের পাশের ফাঁকা জায়গা দিয়ে নিচে লাফিয়ে পড়ে। একটি প্রাইভেট কারের ওপর পড়ার সাথে সাথেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়। নিহত নাজমীন ওই এলাকার মো. জালাল মিয়ার মেয়ে এবং রায়হানের স্ত্রী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি, নিহত নারী কিডনি জটিলতায় ভুগছিলেন। চিকিৎসার বিপুল খরচ স্বামীর পক্ষে বহন করা সম্ভব ছিল না—এটি জানতে পেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!