× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৬:১১ পিএম

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৬:১১ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজধানীর  শ্যামপুরের পশ্চিম জুরাইন এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় তাজ ওয়ার রহমান অর্ক (২২) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে জুরাইন এক্সপ্রেসওয়ের সালাউদ্দিন পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজ ওয়ার রহমান অর্ক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বর্তমানে পূর্ব রামপুরা ২/এ এলাকার এসোর্ট রোজারিওতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাতটার দিকে একটি থামানো ট্রাকের পেছনে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে চালক তাজ ওয়ার রহমান অর্ক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে সংবাদ পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৭-৮ মাস আগে তার বিয়ের এনগেজমেন্ট সম্পন্ন হয়। তার শ্বশুরবাড়ি কেরানীগঞ্জে। সোমবার সকালে মোটরসাইকেলযোগে কেরানীগঞ্জে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক আজিজুল হক জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!