× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৭:৪০ পিএম

দুর্নীতির অভিযোগে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৭:৪০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার ও প্রায় ছয় কোটি ৩২ লাখ টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের স্বাক্ষরিত ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, লালমনিরহাট গণপূর্ত বিভাগের চলতি দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান এর আগে ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এ কর্মরত ছিলেন। ওই সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পের আওতায় মূলধন খাতের ‘অনাবাসিক ভবন’ অংশের (ডব্লিউ-ওয়ান প্যাকেজ) সিভিল কাজ অনুমোদিত ডিপিপি বা সংশোধিত ডিপিপি ছাড়াই বিধিবহির্ভূতভাবে বাস্তবায়ন করা হয়।

অভিযোগে বলা হয়, তিনি ক্ষমতার অপব্যবহার করে একটি প্যাকেজকে আটটি পৃথক প্যাকেজে ভাগ করে ই-জিপির মাধ্যমে দরপত্র আহ্বান করেন এবং এ কাজে প্রায় ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখানো হয়। তবে এসব প্যাকেজের বিপরীতে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে যে বিল পরিশোধ করা হয়েছে, তার বিপরীতে বাস্তবে কাজের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

এছাড়া, ডব্লিউ-ওয়ান প্যাকেজ বাস্তবায়নের জন্য নির্ধারিত ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিইএল) ছাড়া অন্য আটটি প্রতিষ্ঠানের নামে ২০২৩-২৪ অর্থবছরে মোট ৬৩১ দশমিক ৯৭ লাখ টাকা ব্যয় দেখিয়ে কাজ ছাড়াই বিল পরিশোধ করা হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বিষয়টিকে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও গুরুতর দুর্নীতি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই প্রেক্ষাপটে সরকারি চাকরি আইন অনুযায়ী ৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মো. সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকী ভাতা পাবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!