× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:২৫ পিএম

মোহাম্মদপুরে হত্যা মামলার প্রধান আসামি শাওনসহ গ্রেপ্তার ৫

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:২৫ পিএম

প্রতীকী  ছবি

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে তালিকাভুক্ত হত্যা মামলার পলাতক আসামি শাওনসহ (২৩) মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল অস্ত্র, মাদক ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর বছিলা ক্যাম্প সূত্রে জানা যায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ২টা পর্যন্ত মোহাম্মদপুরের শোনা মিয়ার টেক, চাঁদ উদ্যান এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বছিলা আর্মি ক্যাম্পের কাছে গোয়েন্দা তথ্য আসে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা হত্যা মামলার মূল আসামি শাওন এলাকায় অবস্থান করছে। গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে প্রকাশ্যে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করতে দেখা যায়।
 
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাওনকে গ্রেপ্তার করে। একই অভিযানে তার সহযোগী আরও চারজনকে আটক করা হয়।

বাকি আটকরা হলেন আনোয়ার (২৫), শাকিল (২৩), শুভ (২০) ও বেলাল (৩৬)

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আটটি পেট্রোল বোমা, পাঁচ রাউন্ড শটগান গুলি, একটি চায়নিজ ছুরি, আটটি সামুরাই, পাঁচটি চাপাতি, একটি রামদা, ৬১টি ইয়াবা ট্যাবলেট, ৩৫ গ্রাম ইয়াবা, ৪৭৫ গ্রাম গাঁজা, ৬০ পুরিয়া গাঁজা, চারটি মোবাইল ফোন, ৫৮টি বিদেশি কয়েন, মাদক পরিমাপের জন্য একটি ওজন মেশিন।

অভিযানের পর স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর টহল দলকে ধন্যবাদ জানান।

তারা বলেন, ‘শাওন গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল।’

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘এই শাওন গত বছর প্রকাশ্যে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। যার সিসিটিভি ফুটেজ হাতে পেয়ে আমরা তাকে চিহ্নিত করি। তাকে গ্রেপ্তারে গত বছর কয়েকটি অভিযান পরিচালনা করা হলেও পাওয়া যায়নি। গত রাতে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনায় অভিযান পরিচালনা করে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।’

গ্রেপ্তারদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

রূপালী বাংলাদেশ

Link copied!