× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:১৭ পিএম

শাহবাগ-ফার্মগেট সড়কে যান চলাচল বন্ধ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:১৭ পিএম

শাহবাগ-ফার্মগেট সড়কে আন্দোলনকারীদের অবস্থান। ছবি : সংগৃহীত

শাহবাগ-ফার্মগেট সড়কে আন্দোলনকারীদের অবস্থান। ছবি : সংগৃহীত

নবম পে-স্কেল বাস্তবায়ন দাবিতে আজ শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন সরকারি কর্মচারীরা। সেখানে পুলিশি বাধার মুখে আন্দোলনকারীরা শাহবাগ-ফার্মগেট সড়কে অবস্থান নেন। বর্তমানে এই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে এ কর্মসূচি পালন শুরু করেন তারা। পরে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে গিয়ে বসে পড়েন তারা। এর আগে শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবনের দিকে এগিয়ে যান তারা। পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রথম দফায় অবস্থান নেন। সেখান থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে গিয়ে অবস্থান নেন। সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

এর আগে দাবি আদায় টানা তিন দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। পরে বৃহস্পতিবার চার ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন তারা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার শহীদ মিনার থেকে মিছিল বের করেন তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!