× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:৪৭ এএম

রাজধানীতে আজ কোথায় কী?

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:৪৭ এএম

মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

বেলা ১১টায় ভাসানটেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান চিকিৎসক জোবাইদা রহমান।

এরপর দুপুর সাড়ে ১২টায় মহাখালী কড়াইল এলাকায় আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি।

এ ছাড়া জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আমিনুল হক তার নির্বাচনি প্রচারের অংশ হিসেবে মিরপুর-১২ সংলগ্ন বিভিন্ন ক্যাম্প এলাকায় ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করবেন।

সে সঙ্গে তিনি সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুর ১২ ডি-ব্লক পানির ট্যাংকি মসজিদের সামনে, ডি-ব্লক পানির ট্যাংকি থেকে শুরু হয়ে ই-ব্লক, কুর্মিটোলা ক্যাম্প (উঁচু এলাকা), কেটিসি ক্যাম্প এবং মুরাপাড়া ক্যাম্পসংলগ্ন এলাকাগুলোতে গণসংযোগ কর্মসূচি পালন করবেন।

এদিকে, ঢাকা-১৭ সংসদীয় আসনে বিএনপি চেয়ারম্যানের পক্ষে কড়াইল বস্তিতে বেলা ১১টায় গণসংযোগ করবেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান।

বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন।

বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ইলেকশন অবজারভার সোসাইটির সংবাদ সম্মেলন

ইলেকশন অবজারভার সোসাইটি (ইওএস) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ‘দেশব্যাপী সার্বিক অবস্থা ও স্থানীয় পর্যবেক্ষকদের অবস্থান’ শীর্ষক একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিন বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!