ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য পুরান ঢাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাকে সরাসরি দেখা এবং তার বক্তব্য শোনার জন্য সবার মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর গেন্ডারিয়ার ধুপগলা মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন ইশরাক হোসেন।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর আমাদের একটি বড় আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে। জনসভায় উপস্থিত থাকার সুযোগ পাওয়া আমাদের জন্য একটি স্বপ্নের মতো। হয়তো মঞ্চে থাকার সুযোগও হতে পারে—এমন প্রত্যাশাও ছিল। অবশেষে সেই মুহূর্ত সামনে এসেছে।
ইশরাক হোসেন আরও বলেন, নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ঈদের আনন্দের মতো অনুভূতি কাজ করছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের নেতাকে সামনাসামনি দেখার এবং তার বক্তব্য শোনার জন্য।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন