পবিত্র রমজান মাসজুড়ে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন আয়োজন করছে ‘সুলতানস সোফরা’—বাংলাদেশের প্রথম তুর্কি থিমভিত্তিক ইফতার ও নৈশভোজের বুফে। ট্রাস্ট ব্যাংক এবং টার্কিশ এয়ারলাইন্সের সহযোগিতায় আয়োজিত এ বিশেষ আয়োজন তুরস্কের সমৃদ্ধ খাবার ও সংস্কৃতিকে তুলে ধরবে এবং ঢাকার ইফতার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।
রমজান উপলক্ষে এই প্রথমবারের মতো হোটেলটি সরাসরি তুরস্ক থেকে দুইজন প্রসিদ্ধ তুর্কি রন্ধনশিল্পীকে নিয়ে এসেছে। তাদের প্রত্যেকের রয়েছে ২০ বছরেরও বেশি রান্নার অভিজ্ঞতা। তারা সারা মাসজুড়ে তাদের বিশেষ দক্ষতায় প্রস্তুত খাবার পরিবেশন করবেন।
ওনহান হাসান গাজিয়ান্তেপ চিরাচরিত তুর্কি মিষ্টান্নে বিশেষজ্ঞ। তিনি প্রস্তুত করবেন আসল স্বাদের বাকলাভা ও কুনেফে। অন্যদিকে শেফ চেলিক আহমেত মেলিকগাজি তৈরি করবেন বিখ্যাত তুর্কি খাবার—শাওয়ারমা, তানতুনি, কাবাব ও কোফতা। এসব আয়োজন অতিথিদের তুরস্কের খাবারের স্বাদ ও আমেজ উপভোগের সুযোগ করে দেবে। আয়োজকদের লক্ষ্য ঢাকায় এক অনন্য খাদ্য-অভিজ্ঞতার পরিবেশ তৈরি করা, যা রমজানের সন্ধ্যাগুলোকে আরও রঙিন, আনন্দদায়ক ও স্মরণীয় করে তুলবে।
তুর্কি খাবারের পাশাপাশি বুফেতে থাকবে দেশীয় ঐতিহ্যবাহী ইফতার আয়োজন—হালিম, বিরিয়ানি, উজি, খাবসা, বিভিন্ন ধরনের কাবাব, জিলাপি, বাসবুসাসহ নানা সুস্বাদু মিষ্টান্ন। রমজানের উৎসবকে আরও আনন্দময় করতে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে হোটেল কর্তৃপক্ষ। নির্বাচিত ব্যাংক কার্ডে ৯ হাজার ৯৫০ টাকা (সকল করসহ) মূল্যে থাকছে ‘একটি কিনলে তিনটি ফ্রি’ অফার।
এ ছাড়া চলছে ‘খাবার খেয়ে পুরস্কার জিতুন’ কর্মসূচি। এর আওতায় একজন ভাগ্যবান অতিথি টার্কিশ এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-তুরস্ক-ঢাকা যাওয়া-আসার বিমান টিকিট জয়ের সুযোগ পাবেন।
খাবারের পাশাপাশি বিশেষ তুর্কি বাজারের ব্যবস্থাও রাখা হয়েছে। সেখানে সরাসরি তুরস্ক থেকে আনা আসল তুর্কি সাজসজ্জা, ব্যবহার্য সামগ্রী ও জীবনধারাভিত্তিক পণ্য পাওয়া যাবে, যা অতিথিদের তুর্কি সংস্কৃতির ছোঁয়া দেবে। ‘সুলতানস সোফরা’র মাধ্যমে ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে এক চমৎকার রমজান অভিজ্ঞতা উপহার দিচ্ছে হোটেলটি।
মূল বুফের বাইরে করপোরেট অনুষ্ঠান, পারিবারিক আয়োজন বা ব্যক্তিগত ইফতারের জন্য রয়েছে ইফতার বহনযোগ্য বাক্স, যার মূল্য শুরু ৮ হাজার ৯৫০ টাকা (সকল করসহ) থেকে। হোটেল লবিতে বসানো হয়েছে ‘ইফতার বাজার’, যেখান থেকে পরিবার বা বন্ধুদের জন্য আলাদাভাবে ইফতার সামগ্রী কেনা যাবে। করপোরেট ইফতারের জন্য রয়েছে সুসজ্জিত ভোজসভা কক্ষ।
পরিবারের সঙ্গে শান্তিপূর্ণ সময় কাটানোর জন্য রয়েছে বিশেষ ‘রমজান অবকাশ’ কক্ষ প্যাকেজ। বিশ্বজুড়ে মানসম্মত সেবা ও আতিথেয়তার জন্য পরিচিত রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন পবিত্র এই মাসে অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছে এক অনন্য অভিজ্ঞতায়—যেখানে বিশ্বাস, স্বাদ, ঐতিহ্য ও বিলাসিতার সমন্বয়ে তৈরি হবে স্মরণীয় মুহূর্ত।
হোটেলের সিনিয়র ব্যবস্থাপক (বিপণন ও যোগাযোগ) তমানফুজা মাসুদ চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


