× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:১২ পিএম

বিমান বাহিনীর ইন্টার বেস কিরাত ও আজান প্রতিযোগিতা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:১২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে আয়োজিত ইন্টার বেস কিরাত ও আজান প্রতিযোগিতা-২০২৬ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার বাফ বেস বাশারের শহীন মসজিদে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এবং রানার-আপ হয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার-আপ দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন সহকারী বিমান প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুশাদ দিন আসাদ, বিবিপি, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি।

অনুষ্ঠানে বিমান সদর দপ্তরের (ইউনিট) এয়ার অফিসার কমান্ডিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি প্রতিযোগিতার উদ্বোধন করেন বিমান সদর দপ্তরের (ইউনিট) এয়ার অফিসার কমান্ডিং এয়ার কমডোর মো. আসাদুল করিম, বিএসপি, জিইউপি, এনডিসি, এফএডব্লিউসি, এসিএসসি, পিএসসি।

উল্লেখ্য, দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর মোট ৭টি দল অংশগ্রহণ করে।

রূপালী বাংলাদেশ

Link copied!