রাজধানীর মোহাম্মদপুরে ইব্রাহিম নামে এক সমন্বয়ককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে পঙ্গু হাসপাতাল ভর্তি করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) তারাবির নামাজের পর ইব্রাহিম ও তার কয়েকজন বন্ধু স্থানীয় একটি দোকানে চা খাচ্ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ৩–৪ জন দুর্বৃত্ত এসে অতর্কিতে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
উপস্থিত লোকজন হামলাকারীদের ধাওয়া দিলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। তার শরীরে একাধিক গভীর ক্ষত রয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন