ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বাগান গেটের রাস্তার ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে প্রাথমিকভাবে তাকে সচেতন অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে বাগান গেটের সামনে রাস্তার ওপর থেকে অচেতন অবস্থায় এক বৃদ্ধকে দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকৃ মৃত ঘোষণা করে।
তিনি আরও বলেন, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সঠিক মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। এ ছাড়া সিআইডি ক্রাইমসিনের সহযোগিতায় প্রযুক্তি ব্যবহার করে নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন