× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১০:২৩ পিএম

বাংলাদেশ গলফ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১০:২৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ গলফ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাব প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক গঠিত নির্বাচন কমিশনারের সার্বিক ব্যবস্থাপনায় এ নির্বাচন আয়োজন করা হয়। ফেডারেশনের অধিভুক্ত বিভিন্ন গলফ ক্লাব থেকে মনোনীত কাউন্সিলররা নির্বাচনে অংশ নিয়ে বিভিন্ন পদের প্রার্থীদের পক্ষে তাদের ভোট প্রদান করেন। এর মাধ্যমে আগামী মেয়াদের জন্য বাংলাদেশ গলফ ফেডারেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

নির্বাচন শেষে ফেডারেশনের উদ্যোগে কুর্মিটোলা গলফ ক্লাবে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

ইফতার অনুষ্ঠানে দেশের বিভিন্ন গলফ ক্লাবের কাউন্সিলর, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!