× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৪:১৭ পিএম

মিরপুরে বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৪:১৭ পিএম

মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে। ছবি : সংগৃহীত

মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করে। আগুনের ঘটনায় ওই ভবনে আটকে পড়া ২৩ জনকে উদ্ধার করে নিরাপদে নামিয়ে এনেছে ফায়ার সার্ভিস। এ ছাড়া একজন নারীকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর প্রথমে চারটি ও পরে আরও দুটি- মোট ছয় ইউনিটের চেষ্টায় ‍বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের তিনতলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকেল ৩টা ২২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, ভবনটিতে আগুন লাগার পর ছাদে ওঠে অনেকে। ছাদ থেকে এখন পর্যন্ত টিটিএলের মাধ্যমে ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৩ জন পুরুষ এবং ১০ জন নারী। একজন নারীকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

রূপালী বাংলাদেশ

Link copied!