× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০২:৩৪ এএম

২০ হাজার টাকার চাকরি, আত্মসাতের অভিযোগ ৫০ কোটি!

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০২:৩৪ এএম

গ্রেফতার হওয়া হাসিবুল হাসান রাজিব। ছবি : সংগৃহীত

গ্রেফতার হওয়া হাসিবুল হাসান রাজিব। ছবি : সংগৃহীত

রাজধানীতে মাত্র ২০ হাজার টাকার বেতনের চাকরি করেও প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হিসাবরক্ষক হাসিবুল হাসান রাজিব (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ১০ কোটি টাকার প্রতারণার মামলা রয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ১০ কোটি টাকার প্রতারণার মামলায় হাসিবুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না তা যাচাই করা হচ্ছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসিবুল রাজধানীর নাহিদ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুযোগে প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় প্রবেশাধিকার নিয়ে তিনি বিভিন্ন কৌশলে বিপুল অর্থ আত্মসাত করেন বলে অভিযোগ রয়েছে। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে তিনি প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, দেড় বছর আগে আর্থিক অনিয়ম ধরা পড়ার পর হাসিবুল আত্মসাৎ করা অর্থের একটি অংশ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে তা বাস্তবায়ন না করে বরং প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং কর্তৃপক্ষকে হয়রানির চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া আত্মসাৎ করা অর্থ দিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ছয়তলা একটি বাড়ি নির্মাণের পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন এলাকায় প্লট ও ফ্ল্যাটের শেয়ার কেনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নাহিদ এন্টারপ্রাইজের কর্মকর্তা মো. কেতাব আলী বলেন, আইনের আশ্রয় নেওয়ার পর হাসিবুল বিভিন্ন সময় প্রতিষ্ঠানটির কর্মীদের ওপর হামলা চালানোরও চেষ্টা করেছেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আর্থিক প্রতারণার মামলায় হাসিবুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!