× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১০:৩৫ এএম

২৪ ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১০:৩৫ এএম

মুষলধারে বৃষ্টিতে যাত্রী নিয়ে যাচ্ছেন রিকশাচালকরা। ছবি : সংগৃহীত

মুষলধারে বৃষ্টিতে যাত্রী নিয়ে যাচ্ছেন রিকশাচালকরা। ছবি : সংগৃহীত

ঢাকার বিভিন্ন এলাকায় শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় শুরু হয় শিলাবৃষ্টি, সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। টানা দেড় ঘণ্টার মাঝারি ধরনের ভারী বৃষ্টিতে অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকায় গত ২৪ ঘণ্টায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকার আকাশ আজ দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!