রাজধানীতে প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচির কারণে যানজট ও সড়ক ভোগান্তি দেখা দেয়। বিভিন্ন সভা, সমাবেশ ও আনুষ্ঠানিক আয়োজনের প্রভাব পড়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। তাই বের হওয়ার আগে আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়া জরুরি।
মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো—
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কর্মসূচি
সকাল ১১টায় শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ আয়োজিত CME Program on ‘Medical Ethics’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
ডিএসসিসির কর্মসূচি
সকাল ১০টায় নগর ভবন প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন (বীর বিক্রম), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন