নামফলক ও সাইনবোর্ড নিয়ে ডিএসসিসির কঠোর নির্দেশনা
ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৯:৪২ পিএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তাদের আওতাধীন এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, শোরুম, রেস্টুরেন্টসহ অন্যান্য প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড ও ডিজিটাল বিজ্ঞাপনফলক বাধ্যতামূলকভাবে বাংলায় লেখার নির্দেশনা জারি করেছে।
সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা এবং হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ডিএসসিসি জানায়, সংবিধান...