× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৭:১৫ পিএম

‘জনগণের অংশগ্রহণ ছাড়া আধুনিক-পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব নয়’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৭:১৫ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি - সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি - সংগৃহীত

নগরবাসীর সমস্যা দ্রুত চিহ্নিত করে কার্যকর সমাধান নিশ্চিত করতে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের অংশগ্রহণ ছাড়া একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শনিবার (৭ মার্চ)  নগর ভবন মিলনায়তনে  অনুষ্ঠিত‘পাবলিক হিয়ারিং ডে’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে নগরীর বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় অর্ধশতাধিক নাগরিক তাদের নিজ নিজ এলাকার সমস্যার কথা তুলে ধরেন। তাদের অভিযোগের মধ্যে ছিল বর্জ্য ব্যবস্থাপনার অনিয়ম, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা, সড়কবাতির অকার্যকারিতা, অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, ভাঙা সড়ক ও ফুটপাত সংস্কার, জলাবদ্ধতা এবং ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা। 

এছাড়া কিছু নাগরিক তাদের এলাকার খেলার মাঠ, পার্কের রক্ষণাবেক্ষণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন।

নাগরিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনার পর প্রশাসক সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে ব্যাখ্যা তলব করেন এবং সমস্যাগুলোর দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। কিছু সমস্যার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে মাঠপর্যায়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এতে উপস্থিত নাগরিকরা তাদের অভিযোগ সরাসরি তুলে ধরার সুযোগ এবং দ্রুত প্রতিক্রিয়া পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

সভায় প্রশাসক বলেন, নগর পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশবান্ধব নগর গড়ে তোলা শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়; এতে নাগরিকদেরও সমান ভূমিকা রয়েছে। ‘নাগরিকরা যদি ৫০ শতাংশ সহযোগিতা করেন; বাকি ৫০ শতাংশ দায়িত্ব সিটি কর্পোরেশন যথাযথভাবে পালন করবে,’ বলেন তিনি।

প্রধানমন্ত্রীর ঘোষিত ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন প্রশাসক। 

এ সময় তিনি অনুষ্ঠানে উপস্থিত নাগরিকদের ফুল দিয়ে ‘পাবলিক হিয়ারিং ডে’র শুভেচ্ছা জানান এবং নাগরিক সম্পৃক্ততার এই উদ্যোগকে সফল করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে ডিএসসিসির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, উর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!