× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১১:৫৬ এএম

এবার মেয়র প্রার্থী হচ্ছেন মেঘনা আলম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১১:৫৬ এএম

মডেল মেঘনা আলম।  ছবি - সংগৃহীত

মডেল মেঘনা আলম।  ছবি - সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত বাতিলের পর এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা কথা জানিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে মেঘনা আলম লিখেন, এটি শেষ নয়, এটি দীর্ঘমেয়াদি যাত্রার শুরু। ১১ বছর আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে কর্মরত হলেও জাতীয় পর্যায়ে মূলধারার রাজনীতিতে সংসদ নির্বাচনের মাধ্যমে আমার অভিষেক ও রাজনৈতিক মাঠ তৈরি হলো। এই অধ্যায় শেষ করে এবার এগিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্য মেয়র নির্বাচনের দিকে।

তিনি লিখেন, আমার ছিল না কোন বিলবোর্ড, নির্বাচনি ক্যাম্প, না ঝলমলে পোস্টার, না বিশাল মিছিল–সমাবেশ। ছিল না মাসের পর মাসের ব্যয়বহুল প্রচার কিংবা সোশ্যাল মিডিয়া বুস্টিং। মতবিনিময়ের মাধ্যমে আমি নিয়মবহির্ভূত কোনো প্রচার করেননি শিক্ষাপ্রতিষ্ঠানে।

মেঘনা আলম লিখেন, মাত্র তিন দিন নিজের এলাকার রাস্তায় হেঁটে হেঁটে আমি পৌঁছে গেছি মানুষের হৃদয়ে। এই ৬০৮ ভোট এসেছে সততা থেকে, আর মানুষের সাথে সরাসরি সংযোগ থেকে। অনেকে মাসের পর মাস প্রচার চালিয়েও যে স্বীকৃতি পান না, আমি তা পেয়েছি সীমিত সময়ে, শূন্য খরচে। জামাতনের টাকাও ভক্তদের সমর্থন। যদি অন্যদের মতো দুই-তিন মাস সময় ও অর্থ দিতেন, তাহলে ৬০৮ হয়তো ৬০,৮০০ তে রূপ নিত।

 তিনি লিখেন, আমার দল গণঅধিকার পরিষদ বিএনপির সাথে সমন্বয় করে নির্বাচনে অংশ নিলেও আমাকে ট্রাক প্রতীকেই দলের হয়ে লড়তে সমর্থন দিয়েছে। এমনকি বিএনপি থেকে পোলিং এজেন্টের সহায়তা নেওয়ার সুযোগ থাকলেও আমি তা নেইনি শুধু নিরপেক্ষ নির্বাচনে নৈতিক অবস্থান ধরে রাখার জন্য।

মেঘনা আলম  লিখেন, আমি রাজনৈতিক সংস্কার শুরু করেছি জনগণকে সচেতন করতে। রাজনীতি শুধু অর্থ আর আড়ম্বরের খেলা নয়। এটি সাহস এবং মানুষের প্রতি সত্যিকারের ভালোবাসার জায়গা। আর যে নারী ভয় পেয়ে দমে যায় না, তাকে থামানো যায় না। তিনি এক দিন শহর, হয়তো দেশও বদলে দেবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!