× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০২:৩৩ পিএম

ঢাকা সিটিতে প্রতি বছরে ৬০ হাজার গাছ লাগাবে সরকার : ডিএসসিসি প্রশাসক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০২:৩৩ পিএম

ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম। ছবি : সংগৃহীত

ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম। ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রতি বছর ৬০ হাজার গাছ রোপণের পরিকল্পনার কথা জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, রাজধানীর দূষণ কমাতে এবং বাতাসকে সিসামুক্ত করতে ব্যাপক বৃক্ষরোপণ জরুরি।

শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী টাওয়ারে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমে এসব কথা বলেন তিনি।

আবদুস সালাম বলেন, একসময় ঢাকা শহর সবুজে ভরা ছিল, যা এখন কংক্রিটের নগরীতে রূপ নিয়েছে। নগরকে পুনরায় সবুজ করতে সরকার নিয়মিত পরিকল্পনা করছে। তবে এ ক্ষেত্রে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শহর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। যেখানে-সেখানে আবর্জনা না ফেলা, পানি জমতে না দেওয়া এবং মশক নিয়ন্ত্রণে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ডিএসসিসি প্রশাসক জানান, নগরীতে আলোব্যবস্থা উন্নয়ন ও মশা নিয়ন্ত্রণেও কাজ চলছে।

রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের জীবনযাত্রা সহজ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তারেক রহমান এ বিষয়ে কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বিরোধীদের সমালোচনাও করেন।

তিনি দাবি করেন, দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরেছে এবং ধাপে ধাপে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তবে সব সমস্যার সমাধান তাৎক্ষণিকভাবে সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে আবদুস সালাম বলেন, ঢাকা শহরে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ভোটার তালিকা হালনাগাদ করা প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনকে ভয় পায় না বিএনপি; বরং সঠিক প্রস্তুতির মাধ্যমে নির্বাচন আয়োজন জরুরি।
 

রূপালী বাংলাদেশ

Link copied!