× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৯:০৩ এএম

রাজধানীতে আজ কোথায় কী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৯:০৩ এএম

মতিঝিল শাপলা চত্বর । ছবি : সংগৃহীত

মতিঝিল শাপলা চত্বর । ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি, তা জেনে নিন।

শনিবার (৭ মার্চ) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর কর্মসূচি

দুপুর ১২টায় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শ্যামবাজার এবং কাপ্তান বাজার পরিদর্শন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মসূচি

বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় কাকরাইলে হোটেল রাজমনি ঈশা খাঁতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিলে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। প্রধান বক্তা থাকবেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জাতীয়তাবাদী মহিলা দলের কর্মসূচি

বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। র‍্যালিতে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

ডিএসসিসি প্রশাসকের কর্মসূচি

সকাল ১০টায় মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সামনে ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে নাট্যমন্দির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

রূপালী বাংলাদেশ

Link copied!