ঢাকা-১৭ আসনের চারটি মন্দিরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল ২০২৬) বিকেলে এই অনুদান প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার আবদুর রহমান সানি সংশ্লিষ্ট মন্দিরগুলোর কর্তৃপক্ষের কাছে চেক হস্তান্তর করেন।
অনুদানপ্রাপ্ত মন্দিরগুলো হলো- ভাষানটেক বিআরপি সার্বজনীন মন্দির, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির (মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন), আইডি হাসপাতাল সার্বজনীন পূজা মন্দির এবং মহাখালীর টেম্পো মোড়ে অবস্থিত শ্রী শ্রী শিবকালী পূজা মন্দির।
চেক বিতরণ অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সংশ্লিষ্ট মন্দিরগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, পুরোহিত ও পূজারিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন